সীমান্ত খুলল অস্ট্রেলিয়া

করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর অস্ট্রেলিয়া টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে।
গতকাল সোমবার সীমান্ত খুলে দেয়ার পরই ভ্রমণকারীরা দেশটিতে আসতে শুরু করেছে এবং শত শত মানুষ পরিবার ও বন্ধুদের সাথে ফের মিলিত হতে পেরেছে। এ দিন ৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট দেশটিতে পৌঁচেছে , যার মধ্যে ২৭টি বৃহত্তম শহর সিডনির বিমানবন্দরে অবতরণ করেছে।
পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দ্বীপ রাজ্য তাসমানিয়াতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, “আজ খুব উত্তেজনাপূর্ণ দিন, মহামারীর কারণে প্রথম সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে দীর্ঘ দিন ধরে আমি আজকের এ দিনটির অপেক্ষায় ছিলাম।”
অনেক দিন ধরে প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার পর এ দিন বহু আবেগঘন পুনর্মিলনের ঘটনা ঘটেছে। যেমন নিজের মেয়েকে দেখতে যুক্তরাজ্যের কেনটাকি থেকে এসেছেন মা সিনডি মস। মেয়েকে জড়িয়ে ধরার পর আবেগঘন কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, “আমি কতদিন ধরে ওকে দেখি না, এখানে আসতে পারা তাই অনেক বড় একটি ব্যাপার। আমি অত্যন্ত খুশি।”
-B










