বুধবার থেকে ব্যাংক সময় ৯টা-৪টা
A
মনিটর রিপোর্ট
Published: August 22, 2022 | 12:00 AM1 min read

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
সংবাদ সম্মেলনে সচিব বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।
-B
Spread the word










