বিজিএমইএর ক্যারিয়ার সামিট শুরু

ঢাকা: প্রথমবারের মতো ২ দিনব্যাপী ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট আয়োজন করেছে দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। ঢাকার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার ( ২৩ ডিসেম্বর)এই সামিটের উদ্বোধন করা হয়।
এই ইভেন্টের লক্ষ্য হচ্ছে, পোশাকশিল্পে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং নেতৃত্বস্থানীয় কম্পানির মধ্যে সংযোগ স্থাপন করা। শিক্ষার্থীদের পোশাকশিল্প বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া, যাতে করে তারা দক্ষতাসমৃদ্ধ হয়ে ক্যারিয়ারে সফল হতে পারে।
ইভেন্টে ৪০টিরও বেশি স্বনামধন্য নিয়োগদানকারী প্রতিষ্ঠানসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে ।
দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ, বিশেষায়িত শিক্ষাপপ্রতিষ্ঠানের শেষ বর্ষের এবং প্রাক্তন শিক্ষার্থীরা যারা পোশাকশিল্পে চাকরি করতে ইচ্ছুক, তাদের সবার জন্য এখানে অবারিতভাবে সিভি ড্রপ এবং অন স্পট ইন্টারভিউ দেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ক্যারিয়ার সামিটে বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
-B










