বিশ্ব পর্যটন দিবসে যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছে বিমান
A
By A Monitor Report
Published: September 28, 2024 | 12:00 AM1 min read

ঢাকাঃ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার, সিলেট ও রাজশাহী ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বিমান ও নগদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহারও দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যে কোনো দিনের টিকিট শুক্রবার ক্রয় করে ডিসকাউন্ট পেয়েছেন।
- B
Spread the word










