২০ মিনিট উড়ে ফের ঢাকা ফিরলো বিমান
A
মনিটর রিপোর্ট
Published: August 13, 2025 | 12:00 AM1 min read

ঢাকাঃ অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ফের ঢাকায় ফিরে আসে।
ট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানের ফ্লাইটটি ২০ মিনিট উড়ে আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মূলত উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পাইলট এ সিদ্ধান্ত নেন।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিমান বহরের ড্যাস-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। ২টা ৫৫ মিনিটে সেটি আবার ঢাকায় ফিরে আসে।
-B
Spread the word










