ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট বাড়ালো বিমান
A
By A Monitor Report
Published: December 15, 2021 | 12:00 AM1 min read

আগামী ১৭ ডিসেম্বর থেকে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ২টির পরিবর্তে ৩টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে। এবং ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
এছাড়া, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট সকাল সাড়ে ১১টার পরিবর্তে দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং ব্যাংকক থেকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ছেড়ে আসবে বলেও জানিয়েছে বিজ্ঞপ্তিতে বিমান।
Spread the word










