খুলনা পৌঁছেছে ‘বন্ধন এক্সপ্রেস’

দীর্ঘ প্রায় ২৬ মাস বন্ধ থাকার পর রোববার (২৯ মে) ‘বন্ধন এক্সপ্রেস’ সকাল ৯টা ৪৫ মিনিটে সাইরেন বাজিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এক্সপ্রেস ট্রেনটিকে বরণ করতে বেনাপোল রেলস্টেশনে উপস্থিত ছিলেন কাস্টমস, ইমিগ্রেশন, বন্দর এবং রেলওয়ের কর্মকর্তাবৃন্দ।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে ভারতীয় বগি সমৃদ্ধ বন্ধন এক্সপ্রেস ট্রেন বেনাপোলে পৌঁছেছে। ট্রেনটি কাস্টমস এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ছেড়ে খুলনার উদ্দেশ্য রওনা দেয় ১০টা ৪৫ মিনিটে। ফিরতি ট্রেন খুলনা ছেড়ে বেনাপোল পৌঁছাবে ৩টা ১৫ মিনিটে। বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ৪টা ১৫ মিনিটে।
এদিকে খুলনা-কলকাতা রুটে করোনার কারণে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে প্রায় ২ বছর ৩ মাস। শিগগিরই আবার এই রুটে বাস চলাচল শুরু হচ্ছে। কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী বাস ‘শ্যামলী পরিবহন সংস্থা’র খুলনা বিভাগীয় ইনচার্জ শেখ ইফতেখার হোসেন জানান, আগামী ১ জুন থেকে খুলনা-কলকাতা রুটে আবার বাস চালুর কথা রয়েছে। তবে এই তারিখ ২/১ দিন পিছাতে পারে। ইতোমধ্যে বাস চলাচল শুরু করার জন্য দুই দেশের সরকার অনুমতি দিয়েছে।
-B










