শীতের পোশাকে নতুনত্ব নিয়ে বাজারে 'বন্ড'
প্রকৃতির পালাবদলে চলে এসেছে শীত। প্রকৃতির পরিবর্তনের পাশাপাশি সবকিছুতেই চলছে পরিবর্তন। খাবার-দাবার, চলা-ফেরা ও পোশাক-আশাকে পরিবর্তন লক্ষনীয়।
শীতের সময় তাপমাত্রা যত কমতে থাকে, শীত পোশাকের কদর ততো বাড়তে থাকে। শীত যেমন সঙ্গে করে নিয়ে আসে স্নিগ্ধ সকাল, তেমনি বয়ে আনে কনকনে ঠান্ডা।
তবে আজকাল শুধু উষ্ণতা পাওয়ার জন্য নয়, ফ্যাশনের দিকটাও খেয়াল রাখতে চায় তরুণেরা। পোশাকের বাজার এখন শীতের কাপড়ে ঠাসা। এমন কিছু পোশাক এবার বাজারে নিয়ে এসেছে তরুণ প্রজন্মের ফ্যাশন ব্র্যান্ড 'বন্ড' যা আপনাকে উষ্ণতার পাশাপাশি ফ্যাশন সচেতন করে তুলবে।
অভিজাত, স্টাইলিশ লুক সহজেই এবার প্রকাশ পাবে 'বন্ড ক্লোথিং হাউজের' ট্রেন্ডি শীত সংগ্রহে। শীত তাড়ানোর বৈচিত্র্যপূর্ণ এসব লেয়ারিং ফ্যাশন পণ্য মূলত পুরোটাই তারুণ্যনির্ভর। পুরুষের উইন্টার ক্লোদিং হিসাবে বাইকার জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ থাকছে প্যারাসুট বৈচিত্র্যের সোয়েটারও। তরুণীদের জন্য পঞ্চ, কার্ডিগেনও থাকছে নিরীক্ষাধর্মী। পাশাপাশি রং, স্ট্রাইপ এবং প্যাটার্ন ভিন্নতার ব্লেজারের প্রিমিয়াম কালেকশন দিবে বিজনেস ক্যাজুয়াল লুক।
স্টোরে থাকছে শীত তাড়ানোর বৈচিত্র্যপূর্ণ ফ্যাশন পণ্য। রঙ, স্ট্রাইপ এবং প্যাটার্ন ভিন্নতার ব্লেজারে থাকছে প্রিমিয়াম কালেকশন।
হালকা বা ভারি শীত পোশাকের পাশাপাশি থাকছে সাশ্রয়ী ফ্যাশন অনুসঙ্গ।
বন্ড চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ক্যাজুয়াল পরিবেশে জ্যাকেট বা সোয়েটার পুরুষের সাজ পোশাকের সঙ্গে বেশ মানানসই। বিভিন্ন ধরনের জ্যাকেটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হুডির জনপ্রিয়তা। গেঞ্জি কাপড় কিংবা প্যারাসুটের কাপড়ের মতো উপকরণ দিয়ে তৈরি এই হুডিগুলো শরীরের শীত নিবারণের পাশাপাশি থাকে স্টাইলিশ হুড, যা শীত থেকে রক্ষা করে মাথা ও কান। এছাড়া অফিসের ক্ষেত্রে ফর্মাল পোশাকের সাথে ব্লেজার ও অনেক মানানসই হবে।
সময়ের চাহিদার সঙ্গে পরিবর্তিত হয়ে এখন ম্যাটেরিয়ালের নতুন প্রয়োগে নতুন ধারার কিছু সোয়েটারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টিনএজার মেয়েরা টি-শার্টের মতো সোয়েটারের পোশাক কিনছেন প্রচুর বলে তিনি জানান।
ব্যাবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, পাশ্চাত্যধারা অনুসরণ করে তৈরি করা হচ্ছে এখনকার শীতপোশাক। বিশেষ করে মেয়েদের সোয়েটার। দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ সোয়েটার এবার বেশি চলছে। সোয়েটারের গলায় ওভার ফ্লিপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি স্কার্ফের বিকল্প হিসেবে কাজ করে।
পাতলা কাপড়ের সোয়েটার চলছে বেশ। অল্প শীতে এ ধরনের পাতলা সোয়েটার আরামদায়ক। এসব সোয়েটার স্কিন জিন্স ছাড়াও সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়। আধুনিক মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ফুলহাতা, হাফহাতা, হাতাবিহীন সোয়েটার। তবে কলারসহ বা কলারবিহীন সোয়েটারও বেশ জনপ্রিয়। শীত নিবারণের এ অনুষঙ্গটি মসৃণ-অমসৃণও হতে পারে।
তরুণীরা ফ্যাশনেবল সোয়েটারের দিকেই ঝুঁকেছেন। দৈর্ঘ্যে হাঁটুর ওপর পর্যন্ত এমন সোয়েটার মেয়েদের কাছে এবার জনপ্রিয়। হাইনেক, ফোল্ডিং ধরনের সোয়েটারও ব্যবহার করছেন অনেকে। শীতের পোশাক হিসেবে ব্লেজারও রয়েছে তরুণীদের পছন্দের তালিকায় বলে তিনি জানান।
উল্লেখ্য, দেশের ১৬ জেলা ও বিভাগীয় শহরের ৩০ টিরও বেশি 'বন্ড' শোরুম থেকে কেনা যাবে শীতের সকল রেডি টু ওয়ার। শোরুমের পাপাপাশি সব পণ্যের বিস্তারিত জানা যাবে ‘বন্ড’ ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও।










