ব্রুনাই ডানা মেলবে বিমান

ঢাকা ও ব্রুনাইয়ের মধ্যে উড়োজাহাজ চলাচল করবে। বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তার মধ্যে অন্যতম একটি দ্বিপাক্ষিকউড়োজাহাজ চলাচল।
এ ছাড়া ব্রুনাই এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সম্মত হয়েছে।
বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকের পর রোববার বিকেলে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ব্রুনাইয়ের সঙ্গে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুখবর হলো আমরা যা চেয়েছি তা পেয়েছি। আমরা আসিয়ানের সেক্টর ডায়ালগ পার্টনারের কাছে সমর্থন চেয়েছি। ব্রুনাইয়ের সুলতান বলেন, তিনি আমাদের পক্ষে কথা বলবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরও ভালো খবর হলো ব্রুনাইয়ের সঙ্গে চারটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে একটি হল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উড়োজাহাজ চলাচল। ব্রুনাই দারুসসালাম যাবে আমাদের বিমান।
-B










