সিভিল এভিয়েশন একাডেমীর ICAO Trainair Plus সনদ লাভ

ঢাকাঃ ২৮ মে হতে ০১ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত দক্ষিন কোরিয়ার রাজধানি সিউলে Ministry of Land, Infrastructure and Transport আয়োজিত ICAO Global Implementation Support Symposium-2023 অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আন্তর্জাতিক বেসমরিক বিমান চলাচল সংস্থা তথা ICAO এর Secretary General সহ বিভিন্ন দেশের বিমান চলাচল সম্পর্কিত মন্ত্রীবর্গ, সিভিল এভিয়েশন সংস্থার প্রধান, সিভিল এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহীগণ, এভিয়েশন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এভিয়েশন সংস্থার প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। বাংলাদেশ হতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের নেতৃত্বে সিভিল এভিয়েশন একাডেমীর পরিচালকসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ গ্রহন করেন।
উক্ত সম্মেলনে ICAO Global Aviation Training এর প্রধান Dr Laura Camastra বেবিচক চেয়ারম্যানের এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের নিকট সিভিল এভিয়েশন একাডেমীর ২০২২-২০২৪ মেয়াদের ICAO Trainair Plus Associate Membership সনদ হস্তান্তর করেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী এভিয়েশন বিশেষজ্ঞগণের প্রতিনিধিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল – Working together for an innovative and sustaible global aviation community.

বাংলাদেশে এভিয়েশন প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করনের জন্য সম্মেলন চলাকালীন যুক্তরাষ্ট্রের Federal Aviation Administration, ICAO Global Aviation Training, Airport Council International and Incheon Civil Aviation Academy-এর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরিতে সিভিল এভিয়েশন একাডেমীর এই সনদ লাভ আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এর মধ্য দিয়ে এভিয়েশন প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। দেশি-বিদেশী প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞদের তত্ত্বাবধায়নে ICAO প্রবর্তিত টেকনিক্যাল কোর্সসমূহ এখন থেকে বাংলাদেশে আয়োজন করা যাবে। ফলে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবল দ্বারা নিরাপদ বিমান চলাচল ও উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এছারা এই সনদ প্রাপ্তির মধ্য দিয়ে সিভিল এভিয়েশন একাডেমীর ICAO Trainair Plus এর Gold Membership অর্জন সহায়ক হবে।
- T










