আমিরাত দ্বীপে ক্যাসিনো জায়ান্ট উইন
A
By A Monitor Report
Published: February 13, 2022 | 12:00 AM1 min read

ক্যাসিনো জায়ান্ট হিসেবে পরিচিত উইন আগামী ২০২৬ সালে আমিরাতে একটি কৃত্রিম মাল্টি বিলিয়ন ডলার রিসোর্ট চালু করবে এবং সেখানে শুধু ক্যাসিনো খেলার জন্য ১ হাজার বিলাসবহুল রুম থাকবে।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক বিখ্যাত ক্যাসিনো জায়ান্ট উইন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ-তে আল মারজান দ্বীপে বহু-বিলিয়ন ডলারের সমন্বিত এই রিসোর্টের ঘোষণা দিয়েছে।
এতে থাকবে এক্সক্লুসিভ স্পা ও ১০ টিরও বেশি রেস্তোরাঁ ও লাউঞ্জ।
এসব রেস্তোরাঁ ও লাউঞ্জ থেকে অতিথিরা আরব সাগরের দৃশ্য উপভোগ করতে পারবেন। আল মারজান দ্বীপটি রাস আল খাইমা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫ মিনিটের দূরত্বে অবস্থিত।
চারটি দ্বীপের সমন্বয়ে, আল মারজানের ৭ কিলোমিটারেরও বেশি সৈকত এবং ২৩ কিলোমিটার জলপ্রান্তর বেষ্টিত রয়েছে দ্বীপটি।
-B
Spread the word










