কাতারে বিমানের সুবর্ণজয়ন্তী উদযাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সংস্থাটির কাতার অফিসে রোববার (৯ জানুয়ারি) রাতে দোহায় বিমানের কার্যালয়ে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে।
‘আকাশে শান্তির নীড়’ এই স্লোগান সামনে রেখে এ সময় দোহাস্থ বিমান কার্যালয়ে কেক কেটে সুবর্ণজয়ন্তী ও ৫০ বছর উৎসব উদ্বোধন করা হয়।
করোনার স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক অতিথি নিয়ে অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানে অতিথিদের হাতে উপহারও তুলে দেওয়া হয়। এসময় দেশের টাকা দেশে রাখতে প্রবাস যাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ভ্রমণ করার আহবান জানানো হয় প্রবাসীদের।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাতারের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার আবু কায়সার মাহমুদ ইলিয়াস বলেন, বিমানের সেবার মান আরও উন্নত ও বাড়াতে আমরা চেষ্টা চালিয়ে যাব। কয়েক দিন আগে বিমানের ভাড়া বেড়েছিল, আমরা একধাপ কমিয়ে এনেছি। আস্তে আস্তে আমরা আরও কমিয়ে আনার চেষ্টা করব বলে তিনি জানান।
বিমানের সেবার মান আরও উন্নত করতে ও কাতার থেকে বিমানের ভাড়া কমানোর জন্য কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি অবহিত করেন।










