রেনেসাঁন্স হোটেলে অনুষ্ঠিত হলো ক্রিসমাস কেক মিক্সিং

ঢাকাঃ রেনেসাঁন্স ঢাকা গুলশান হোটেলে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ক্রিসমাস কেক মিক্সিং। এতে উপস্থিত ছিলেন হোটেলের শেফ, হোটেল ম্যানেজার, অ্যাসোসিয়েটস, কর্পোরেট এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকরা ছিলেন।
ক্রিসমাস কেক মিক্সিং এর এই প্রথা অনেক বছরের পুরনো। সেই ঐতিহ্যকে ধরে রাখতেই রেনেসাঁন্স ঢাকা গুলশান হোটেল এই আয়োজন করে। বিভিন্ন রকমের ফল, বাদাম এবং আরো উপকরণ একসাথে মিশিয়ে ক্রিসমাসের কেকের জন্য তৈরি করা হয় এই মিশ্রণটি। সবাই মিলে একত্রিত হয়ে এই উৎসবটি পালন করে।
আয়োজনটি উপলক্ষে হোটেল সেজে উঠেছিল ক্রিসমাসের আয়োজনে। কাউন্টডাউনের সঙ্গে করতালির মাধ্যমে জ্বলে ওঠে ক্রিসমাস ট্রিসহ আনুষঙ্গিক আলোকসজ্জা । অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল ক্রিসমাসের স্পেশাল মেনু কেক, ডেজার্ট, টার্ট, সেভরি পদ, ব্রেডসহ বিভিন্ন রকমের দারুণ সব খাবার। প্রতিবছরের মতো এ বছরও রেনেসাঁন্স ঢাকা গুলশান হোটেলে ক্রিসমাস আয়োজিত হবে বড় পরিসরে। সেখানে থাকবে বিভিন্ন রকমের অফার।
-B










