বিমানের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকেট অবমুক্ত
A
By A Monitor Report
Published: February 23, 2022 | 12:00 AM1 min read

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন তিনি। স্মারক ডাকটিকেটের মূল্য ১০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আরও ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান।
Spread the word










