করোনা: রেড জোনে ঢাকা-রাঙামাটি

স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণে রেড জোন এবং হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে যশোরসহ সীমান্তবর্তী ছয় জেলাকে চিহ্নিত করেছে। অপরদিকে, ৫৪জেলাকে গ্রিন জোন এবং পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে মন্তব্য করেছে।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২.৯০ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।
এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে আছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা।
পূর্ববর্তী সাতদিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণ বেড়েছে ১৬৯.১২ শতাংশ। তবে এতে মৃত্যু হার কমেছে ২০ শতাংশ।
স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা চলবে
স্বাস্থ্যবিধি মেনে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে। ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ১১টি নির্দেশনা দিয়ে বিধি-নিষেধ জারি করেছে সরকার।
ট্রেন-বাস-লঞ্চে অর্ধেক যাত্রী
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা নতুন বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী বুধবার (১২ জানুয়ারি) থেকে ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে।










