পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে করোনা সংক্রমণ

ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গ রাজ্যের কোভিড গ্রাফ। একধাক্কায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে যা বৃহস্পতিবারের তুলনায় বেশ খানিকটা বেশি। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯৪০।
করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ রাজ্যটিতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দৈনিক সুস্থতাও কমছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন। যা আবার বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৪৮৯ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
গত ২০২০ সালের শুরু থেকেই করোনায় থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য ও কেন্দ্র সরকার। সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এখনও একই পরামর্শ তাঁদের। তবে আমজনতার মধ্যে টেস্টিংয়ের আগ্রহ কমেছে কিছুটা। একদিনে ১০ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। শুক্রবার পর্যন্ত বাংলায় মোট ২ কোটি ৪৯ লক্ষ ৭৬ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ।
অপরদিকে, করোনা মোকাবিলায় টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
-B










