কলোম্বোতে COSCAP-SA এর স্টীয়ারিং কমিটির ২৯তম সভায় বেবিচকের অংশগ্রহন

ঢাকাঃ গত ২৯-৩১ মার্চ ২০২২ শ্রীলংকার রাজধানী কলোম্বোতে COSCAP-SA (Cooperative Development of Operational Safety and Continuing Airworthiness Programme- South Asia) এর স্টীয়ারিং কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় COSCAP-SA এর সদস্য দেশসমূহের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানগণ/মহাপরিচালক অংশগ্রহন করেন। এ ছাড়াও উক্ত সভায় ICAO এর এশিয়া প্রশান্ত মহাসাগরিয় আঞ্চলের পরিচালক জনাব তাওমাসহ বোয়িং, এয়ারবাস, ফ্রান্স এভিয়েশন কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন ইউরোপিয় এভিয়েশন সেফটি কর্তৃপক্ষ ও IFALPA এর প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। সভাটির উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলংকার এভিয়েশন ও এক্সপোর্ট বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রি জনাব ডি ভি চানাকা।
উক্ত সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এর নের্তৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহন করেন। সভায় বাংলাদেশসহ নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান, ভূটান ও আফগানিস্তানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।
সভায় ICAO অনুসৃত নীতি অনুসরণ করে COSCAP-SA এর সদস্য দেশ সমূহের এভিয়েশন সেক্টরের সুরক্ষা নিশ্চিত করণের উপর গুরুত্ব প্রদান করা হয় এবং এ লক্ষ্যে COSCAP-SA এর ২০২২-২০২৩ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন করা হয়।
সভার প্রথম দিনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর কার্যক্রম, বর্তমান সংষ্কার সমূহ এবং ভবিষ্যত পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশদভাবে তুলে ধরা হয়। এছাড়া আঞ্চলিক ও ICAO তে বেবিচকের অবদানসমূহ উল্লেখ করা হয়। সদস্য দেশসমূহ ও বাংলাদেশের কার্যক্রম ও অবদানকে সাধুবাদ জানান। উক্ত উপস্থাপনায় এভিয়েশন হাব হিসাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এর গুরুত্বও তুলে ধরা হয়।
সভার দ্বিতীয় দিনে, বেবিচকের চেয়ারম্যান বক্তব্য পদান করেন এবং তিনি তার বক্তব্যে আসন্ন ICAO কাউন্সিল নির্বাচনের পার্ট-৩ (ভৌগোলিক অবস্থানের প্রতিনিধিত্বকারী) এ বাংলাদেশের প্রার্থীতার বিষয়টি তুলে ধরেন। তিনি বৈশ্যিক বিমান/যাত্রি পরিবহনে দক্ষিন এশিয়া অঞ্চলের অবদান এবং সেই তুলনায় ICAO কাউন্সিলে এই অঞ্চলের নগণ্য প্রতিনিধিত্বের বিষয়টি তুলে ধরেন।
সদস্য দেশ সমূহের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান/মহাপরিচালকগণকে বাংলাদেশের পক্ষে সমর্থন প্রদানের জন্য অনুরোধ জানান। সভায় উপস্থিত চেয়ারম্যান/মহাপরিচালকগণ ICAO কাউন্সিলে প্রতিনিধিত্ব করার গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং স্ব-স্ব দেশের সরকারের নিকট বিষয়টি উপস্থানের প্রতিশ্রুতি প্রদান করেন।
এ ছাড়া সভার তৃতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠকে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান পারষ্পরিক সহযোগিতা এবং একাত্মতার উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত রুদ্ধদ্বার বৈঠকে বিমান চলাচল, প্রশিক্ষণ, মেরামত, ড্রোন উড্ডয়ন ইত্যাদি বিভিন্ন ইস্যুতে এই অঞ্চলের জন্য অভিন্ন আইন প্রণয়ন ও পারষ্পরিক সহযোগিতার উপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়াও বেবিচকের চেয়ারম্যান সভায় অংশগ্রহনকারী ICAO এর এশিয়া প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব তাওমাসহ নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মহাপরিচালক/চেযারম্যানগণের সাথে পৃথক ভাবে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন এবং ICAO কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে ভোটপ্রদান ও জোড়ালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। সদস্য দেশসমূহের পাশাপাশি অংশ গ্রহণকারী আন্তর্জাতিক ও অন্যান্য সহায়ক সংস্থার প্রতিনিধি গণকেও বাংলাদেশের পক্ষে স্ব-স্ব দেশের সরকারের সাথে আলোচনা করার জন্য অনুরোধ জানানো হয়।
- T










