দোহাগামী ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা
A
By A Monitor Report
Published: February 27, 2022 | 12:00 AM1 min read

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দোহাগামী ফ্লাইটটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বাতিল করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এয়ারলাইন্স কর্তৃপক্ষ কারিগরি ত্রুটি থাকার কারণে ফ্লাইটটি বাতিল করার কথা জানিয়েছে।
Spread the word










