ফের করোনা যাত্রী নিয়ে ভারতে উড়ান

ভারতে রেকর্ড সংখ্যক করোনা ভাইরাস শনাক্তের মধ্যে দেশটিতে ইতালিতে থেকে আসা আরও এক উড়ান একশ'র বেশি যাত্রীর করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, শুক্রবার ইতালির রোম থেকে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে আসা একটি ফ্লাইটের ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা পাওয়া যায়।
করোনা শনাক্তের পর ওই যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়েরেন্টিনের জন্য নিজ জেলার বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ইতালির মিলান থেকে একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্তদের হাস্পাতালে ভর্তি করাও হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে আক্রান্তদের মধ্যে ১৩ জন কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলেও জানিয়েছেন তারা।
ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ১৭ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে সাত মাসের মধ্যে প্রথমবারের মতো দৈনিক সংক্রমণের সংখ্যা লাখ ছাড়ালো। এর আগে ২০২১ সালের ৬ জুন ভারতে একদিনে ১ লাখ ১৪ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শনাক্তদের হাস্পাতালে ভর্তি করাও হয়েছিল বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে আক্রান্তদের মধ্যে ১৩ জন কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছে তারা।