সুইজারল্যান্ডে আবাসিক এলাকা বানাবে দুবাই
A
মনিটর রিপোর্ট
Published: November 29, 2023 | 12:00 AM1 min read

এই প্রথম ইউরোপে কাজ করতে যাচ্ছে দুবাইয়ের ডেভেলপার প্রতিষ্ঠান মোফাক আহমদ আল গাদ্দাহ (এমএজি)। কোম্পানিটি সুইজারল্যান্ডে বিলাসবহুল আবাসিক এলাকা নির্মাণে একটি প্রকল্প হাতে নিয়েছে।
লুগানো জেলার ওই জায়গাটি লুগানো লেক, অলিভ গ্রোভ ট্রেইল ও মন্টে সান সালভাতোর পর্বতমালার মতো আকর্ষণীয় স্পটগুলোর জন্য বিখ্যাত।
আরও পড়ুন: সৌন্দর্যের লীলাভূমি পাথরঘাটার ‘নীলিমা পয়েন্ট’
এ প্রকল্পের অধীনে ২০ কোটি দিরহামের বাড়িও তৈরি করা হবে। এমএজির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান তালাল আল গাদ্দাহ জানান, তিনি সুইজারল্যান্ডে কাজ করার বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। কারণ বিশ্বের নির্মাণ ও বিক্রির জন্য সবচেয়ে ব্যয়বহুল স্থানগুলোর মধ্যে একটি এটি।
-B
Spread the word










