ডুলাহাজারা সাফারী পার্ক আরো দৃষ্টিনন্দন হচ্ছে

কক্সবাজার জেলার চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্বরকে আরো আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে এ ম্যুরালটির আশপাশে সৌন্দর্য বর্ধন, প্রাকৃতিক আবহ সৃষ্টিসহ আধুনিকায়নের কাজ চলমান রয়েছে।
২০০৯-১০ অর্থবছরে ২৪ লাখ টাকা ব্যয়ে সাফারি পার্কের প্রবেশ গেইটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি স্থাপন করা হয়েছিল। পাথরে সাজানো বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাড়াও ম্যুরালে সিভিল ওয়ার্ক, লাইটিং, ফলক এবং এসএস ফ্রেমে তৈরি নিরাপত্তা বেষ্টনী রয়েছে। অনেক দুর থেকে ম্যুরালটি দেখা যায়। ১৪ ফুট উঁচু ও ৪ ফুট প্রস্থে শ্বেতপাথর ও গ্রানাইট দিয়ে তৈরী জাতির জনকের ম্যুরাল চত্বরটি এবার আরো দৃষ্টি নন্দন করতে কাজ শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর আধুনিকায়নে ২২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ম্যুরালের চারপাশে ঘাস সৃষ্টি,পাথরে স্তপ,পোল্ডার বসানো হবে। এছাড়াও পানি নিস্কাশন ব্যবস্থা, প্রবেশ ও বাহির পথ। চার পাশে ওয়াক ওয়ে, জয়শিয়া লং গ্রাস লাগানো হবে। ভিতরে ও বাহিরে হাটার রাস্তা, বুশ ট্রি, প্ল্যানটেশন এরিয়া, বৃষ্টির পানি নিঃস্কাশনে অটো ড্রেনেজ সিস্টেম, ফুলবাগান সহ প্রাকৃতিক আবহ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, দৃষ্টিনন্দন ম্যুরালটি অনেক দূর থেকে চোখে পড়বে। সাফারী পার্কের গুরুত্বপূর্ণ স্থানে হওয়ায় সবার নজর কাড়বে। দৃষ্টিনন্দন ডিজাইন হবে। সুন্দর পরিবেশ চোখ জোড়াবে সবার। সবুজ প্রান্তরে দাড়িয়ে শান্তির পায়রা উড়ানো দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, এই কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাব।
-B










