ইস্টার্ণ ব্যাংকের জন্য জেপি মরগানের স্বীকৃতি

ঢাকাঃ জে পি মরগানের নির্ধারিত এসটিপি (straight-though processing) পারফরমেন্স বেঞ্চমার্ক অতিক্রম করার স্বীকৃতি স্বরূপ ‘ইউএস ডলার ক্লিয়ারিং এমটি২০২ এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।
আজ, ১০ নভেম্বর, রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার জে পি মরগান চেজ ব্যাংক এন.এ. বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের নির্বাহী পরিচালক সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
অনুসরণীয় এসটিপি ফলাফল এবং পরিচালনার ক্ষেত্রে প্রথম লেভেল অর্জনকারী ক্লায়েন্টদের ১৯৯৭ সাল থেকে এই স্বীকৃতি দিয়ে আসছে জেপি মরগান। উল্লেখ্য, স্বীকৃতি অর্জনের জন্য এসটিপি হার ৯৯.৭০ শতাংশেরর বেশী হতে হয়। ইবিএল-এর ক্ষেত্রে এই হার ৯৯.৯৮ শতাংশ।
জে পি মরগানকে ধন্যবাদ জানিয়ে আলী রেজা ইফতেখার বলেন, ‘এই পুরষ্কার উচ্চমানসম্পন্ন পারফরমেন্স-এর প্রতি ইবিএল-এর অঙ্গীকারেরই স্বীকৃতি। অব্যাহতভাবে উচ্চমান বজায় রেখে ব্যাংকের ইমেজকে ধরে রাখার জন্য তিনি টিম ইবিএলকেও ধন্যবাদ জানান।










