পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫
A
By A Monitor Report
Published: February 24, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ পেরুর আরেকিপা অঞ্চলে বন্যার্তদের উদ্ধারের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন।
এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেশটির বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘উদ্ধারকর্মীরা ৪জন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে। পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ জন যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।
বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল। যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রুশ-নির্মিত উড়োজাহাজটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায় উদ্ধারকারীরা।
-B
Spread the word










