বিমানকে ৮০টি হুইলচেয়ার দিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
A
মনিটর রিপোর্ট
Published: August 08, 2022 | 12:00 AM1 min read

প্রবীণ ও অসুস্থ যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেশের বিভিন্ন বিমানবন্দরে ব্যবহারের জন্য ৮০টি হুইলচেয়ার দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. যাহিদ হোসেনের কাছে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মো. সিদ্দিকুর রহমান, এয়ার কমোডর (অব.) মো. মাহবুব জাহান খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাজাদা বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
-B
Spread the word










