পাঁচ তারকা হোটেল সারিনাতে চলছে ফুড ফিয়েস্তা
রাজধানীর পাঁচ তারকা হোটেল সারিনা ঢাকাতে চলছে ''এরাউন্ড দ্যা ওয়ার্লড ইন টেন ডেইজ- ফুড ফিয়েস্তা। বুধবার (১০ আগস্ট ) থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যাল চলবে আগামী শনিবার (২০ আগস্ট) পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত ১০দিন ব্যাপী আয়োজনে ১৫০টির মত পদ রোজ পাওয়া যাবে।
আন্তর্জাতিক মুখরোচক খাবারের সব অনন্য আয়োজন নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে থাকছে ইন্ডিয়ান, ফার ইস্ট এশিয়ান, মিডেল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন স্ট্রিট ফুড যা ভোজনরসিকদের জন্য এক চমৎকার আয়োজন।এই আয়োজনে দূরবর্তী দেশগুলোর স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করার অপূর্ব সুযোগ রয়েছে যা সচারচর দেশী রেঁস্তোরায় পাওয়া দূস্কর।
বাঙ্গালির নিজস্ব রসনা বিচিত্রপূর্ন তবে এই ফিয়েস্তা পরিচয় করিয়ে দিবে বৈচিত্র্যময় সব স্বাদের সাথে।
লোভনীয় অন্যান্য সব খাবারগুলোর মধ্যে থাকছে মিডল ইস্টার্ন চিকেন শরমা,এরাবিক ম্যাজ,ইজমে,হামাস,মাটন ওজি,জজেহ্ কাবাব,মাটন কোফতা,লেবানিস বিফ আরেইস,ওম আলি, বাসবুসা ইত্যাদি।
ফার ইস্ট এশিয়ান এ আছে সুশি কর্নার (স্যালমন মাকি,কানিকামা মাকি,ক্যারট মাকি,কাপ্পা মাকি,টেমপুরা প্রন মাকি),কোরিয়ান পিক্যাল কাউন্টার,চিকেন স্যাটায়,বিফ রেনডেং সহ আরও নানান ধরনের পদ। ওয়েস্টার্ন এ থাকছে নাচোস, চয়েস অফ টেক্সাস স্লাইডার,বেইকড লাজানিয়া ইত্যাদি।ইন্ডিয়ান কর্নারে আছে চাট কর্নার,চিকেন পাক্কি বিরিয়ানি,পাও ভাজি,ফিস টিক্কা,জালি কাবাব, চাপলি কাবাব, রেসমি কাবাব ও নানান ধরনের মসলাদার খাবার।
তাছাড়াও সব দেশীয় ডেজার্টের নানান পদ থাকছে যেমন, মিষ্টি দই,চনা ডাল বরফি,ফিরনি, জাপানিজ কাস্টার্ড,ফ্রাইড বানানা,ওম আলি। সর্বোপরি ১৫০টির বেশি পদ এবং আনলিমিটেড কোকাকোলা।
ফিয়েস্তাটিতে হোটেল সারিনা ঢাকার একজিকিউটিভ শেফ, কুলদীপ ভট্টাচার্যি বিশেষ ভাবে খেয়াল রাখছেন মেনুতে বৈচিত্র্য আর স্বাদের সমারহ আনতে। তিনি মাল্টি কুজিন এবং ইন্ডিয়ান ফিউশন ফুড এর জন্য বিখ্যাত।
সমগ্র ইন্ডিয়ায় তিনি কাজ করেছেন নানান রেস্তোরাঁয়। তাছাড়াও কাজ করেছেন ইউ এ ই,মালদ্বীপে। সবখানেই তার খ্যাতি অনন্য। তিনি ১৫০পদের মেনুর মাধ্যমে বাংলাদেশেও তার স্বাক্ষর রাখতে চান এবং আশাবাদী যে এই আয়োজনের মাধ্যমে তিনি বিশ্বের ভিন্নধর্মী খাবারের সাথে ভোজন রসিক বাঙালিদের খুশি করতে পারবেন।
‘এরাউওন্ড দ্যা ওয়ার্লড ইন টেন ডেইজ’ ফিয়েস্তায় স্পেশাল ব্যুফে অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ৩৯৯৯টাকায় বাই ওয়ান গেট ২ ফ্রি লুফে নিতে পারছেন ৫৫০০টাকায়।
ফেস্টিভ্যালটিতে বেভারেজ পার্টনার হিসেবে থাকছে কোকা-কোলা।
-B










