বেড়েই চলছে জ্বালানি তেলের দাম
A
By A Monitor Report
Published: April 06, 2026 | 03:27 PM1 min read

ঢাকাঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১১০ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে, আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১১২ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে।
এদিকে সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ১ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে।
নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও সপ্তাহের শুরুতে বেড়েছে, যা ১ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।
-B
Spread the word










