চট্টগ্রাম রেডিসনে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন চলছে

তীব্র গরমের মধ্যে বিভিন্ন শপিং ও মার্কেটে ঘুরে ঘুরে ঈদ কেনাকাটার ভোগান্তি থেকে মুক্তি দিতে শুরু হয়েছে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। এ এক্সিবিশনে এক ছাদের নিচে সব রকমের কেনাকাটা করা যাবে।
চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-বে ভিউতে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজনে বৃহস্পতিবার (১৪-১৬ এপ্রিল)থেকে শনিবার পর্যন্ত তিনদিনব্যাপী এ এক্সিবিশন চলবে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে আয়োজনটি।
এর আগে বুধবার সকালে আয়োজক প্রতিষ্ঠান এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ বলেন, চট্টগ্রামবাসীর জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ ও আরামদায়ক করে তুলতে এ আয়োজন। উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে এর মাধ্যমে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৯৮ শতাংশই নারী, ফলে এ মেলা পুরো বছরের জন্য একটি গ্রাহক ভিত্তি তৈরি করতে তাদের সাহায্য করবে।
ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশের ৭০টিরও বেশি প্রিমিয়াম ব্র্যান্ড, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও জুয়েলারি এক্সপার্ট এতে অংশ নিচ্ছেন বলে আযোজক সূত্রে জানা গেছে।
-B










