হ্যাঙ্গারে থাকা বিমানের উড়োজাহাজে আঘাত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারে থাকা বিমানের একটি ড্রিমলাইন উড়োজাহাজ আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) হ্যাঙ্গারের শাটার নামানোর সময় উড়োজাহাজের ডানায় আঘাত লাগে।
সূত্র জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ড্রিমলাইনার উড়োজাহাজটি হ্যাঙ্গারে আনা হয়। হ্যাঙ্গারে শাটার নামানোর সময় শাটারের একটি অংশ ড্রিমলাইনারের ডানায় আঘাত করে। পরবর্তীতে বিমানের চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এ আর এম কায়সার জামান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ পরিদর্শন করেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এ আর এম কায়সার জামান বলেন, খুবই মাইনর একটি দুর্ঘটনা। ওই উড়োজাহাজটি চেকের জন্য হ্যাঙ্গারে আনা হয়েছিল। হ্যাঙ্গারের গেট নামানোর সময় ম্যাজারমেন্ট বুঝতে না পারার কারণে উড়োজাহাজে লাগে। যদিও সঙ্গে সঙ্গে শাটার নামানো বন্ধ করা হয়। উড়োজাহাজটি পরীক্ষা শেষ হলে ফের ফ্লাইটে যাবে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের সংখ্যা ২১টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৪, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং পাঁচটি ডিসি ৮-৪০০। বর্তমানে ১৯টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমানের ফ্লাইট চলছে।
-B










