সুন্দরী উটদের জন্য হোটেল!

হোটেলে পোষা প্রাণী রাখার ব্যাপারে নিয়ম আছে কিন্তু সব হোটেলে নয়।
যদি বলি উট, আপনি হয়তো ঘাবড়ে যাবেন। না হোটেলে উট নয় উটের জন্য হোটেল।
হ্যা, এটাই সত্য সৌদিতে উটের জন্য হোটেল খোলা হয়েছে। রিয়াদের অদূরে এক বিলাসবহুল চত্বরে সৌদি আরবের সবচেয়ে সুন্দরী উটেদের জন্য বানানো হয়েছে ষ্টল এবং তাদের জন্য ব্যবস্থা আছে গরম দুধের।
এই সুন্দরী উটেদের প্রতি রাতের জন্য গুনতে হবে ১০০ মার্কিন ডলারের অধিক যা ৯০০০ টাকার মত। তাদের শরীর মর্দন , প্রশয় এবং সুসজ্জতি করতে হয় কারণ তারা সাধারণ কোন উট নয় সুন্দরী প্রতিযোগী। যাদের উপর ঢালা হয় লক্ষ্য লক্ষ্য ডলার।
যাদের অনেককে ভাড়া করে আনা হয়। প্রতারণার সাহায্যে তাদের পেশী সমৃদ্ধ করা হয়, যেমন ক্রীড়া ক্ষেত্রে ডোপ টেস্ট। এমন কারণে কেউ কেউ বাদও পড়ে। এমনকি লক্ষ্য রাখা হয় যেন কোভিড মুক্ত পরিবেশ থাকে।
উল্লেখ থাকে ট্যাটম্যান, পৃথিবীর প্রথম উট হোটেল , যা আসলে বাদশা আব্দুল আজিজ উৎসব কেন্দ্রের কাছে খোলা আকাশের নিচে একটি চত্তর। এই প্রতিযোগিতার মূল্যমান প্রায় ৬৭ মিলিয়ন ডলার।
উট মধ্যে প্রাচ্যের ধনবানদের জন্য ঐতিহ্যের এক প্রতীক। ফলে এই হোটেলের ব্যবস্থা যৌক্তিক বলে মনে করেন সংশ্লিষ্টরা।
হোটেলের মতোই সব ব্যবস্থা সিঙ্গেল ডাবল মিলে ১২০টি বেষ্টনী রয়েছে। সাথে থাকছে একটি প্লাস্টিকের পাত্র পানি ও খাদ্যের জন্য। হোটেলের মত ১২.৩০ মিনিটে চেক আউট সময়। ৫০ জন কর্মী সার্বক্ষণিক এই উটেদের দেখা শোনা করে যাতে কোনো প্রকার অসুখের সংস্পর্শে না আসে।
ওমর আল -কাহ্তানী, এক সৌদি, ট্যাটম্যান হোটেলে ৮০টি উট ১৬ দিনের জন্য রেখেছেন এবং তিনি জানেন তার খরচ হবে আনুমানিক ১৬০,০০০ থেকে ২১৩,০০০ ডলার। অপর এক ৫১ বছরের ব্যাবসায়ী মনে করেন এটি খুবই আরামদায়ক ব্যবস্থা কারণ উটগুলো নিয়মিত সেবা ও সুশ্রষা পাচ্ছে।
এই উটেদের সংরক্ষণে এবং এর মালিকদের স্বস্তি দিতে উট ক্লাবের মুখপাত্র, মোহামেদ আল-হারবি, যারা এই প্রতিযোগিতার আয়োজক , তারা এমন একটি হোটেলের স্বপ্ন দেখেছিলেন।
যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাদের অর্থ খরচে কোনো চিন্তা নেই কারণ তাদের থাকার জন্য বিশ্ব বিখ্যাত গাড়ির কোম্পানি রোলস রয়েস, বি এম ডব্লিউ তাদের জন্য চামৎকার থাকার ব্যবস্থা করে থাকে। হোটেলটি জনপ্রিয়তা পাচ্ছে এবং ১.৬ মিলিয়ন ডলার ইনকাম করছে।
সৌদিরা এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য হাজার হাজার ডলার খরচ করে কখনো কখনো বাটপাররাও এই প্রতিযোগিতায় অবৈধ পথে অংশ নিতে চেষ্টা করে।










