ছাগলের জন্য হোটেল!

হোটেল বললেই আমরা বুঝি রাত্রি যাপনের স্থান। এমন আরো অনেক রাত্রি যাপনের স্থান ভিন্ন ভিন্ন নামে আছে । যেমন মোটেল । যা পূর্বে ছিল সরাইখানা। মার্কিন দেশে দূর মোটর যাত্রাই রাত্রি যাপন করার জন্য যে স্থান তাকে বলে 'মোটেল'। ভাসমান কিন্তু চলমান নয় তাকে বলে 'বোটেল'।
একই জিনিস কলকাতায় আছে 'ফ্লোটেল' নামে। হোটেলের নানা রূপ নানা নাম এবং নানা রূপে তার প্রকাশ। গাছে থাকার স্থান কে বলছে 'ট্রিটপ'।
সাম্প্রতিক সময়ে উটদের জন্য সৌদি আরবে হোটেল হয়েছে। কিন্তু যদি বলি গোটেল, আপনি চমকে উঠতে পারেন ছাগলের হোটেল !!! মানুষই শুধু নয় এখন আরাম চায় জীবজন্তুও। না, ঠাট্টা করলাম। নাম গোটেল হলেও তা মানুষের জন্য। কিন্তু ছাগল বাদে নয়।
মার্কিন মুল্লুকে নতুন এ আয়োজন। প্রকৃতির কোলে নিরিবিলি, শহরের কোলাহল ছেড়ে, জাগতিক দুশ্চিন্তা দূরে রেখে, নিরিবিলি সময় কাটাবেন ছাগলের সাথে।
কথায় আছে ছাগলে কি না খায় পাগলে কি না কয়। ছাগলের উত্ফুল্লতাকে আমরা বলি ছাগলামি। যাই হোক গোটেল আপনাকে ছাগলের সাথে সময় কাটাতে আহ্বান জানাচ্ছে।
আমরা এক সময় বেগুনকে গুণহীন মনে করতাম, কিন্তু বাস্তবে বেগুনের অনেক গুন্ আছে। তেমনি ছাগল কে আমরা যতই তুচ্ছ করি আসলে তা নয়। সুস্বাস্থ্যের জন্য যোগ আসন খুবই উপকারী কিন্তু যদি বলি গোট ইওগা হয় আপনি হেসে উড়িয়ে দেবেন বা চোখ কপালে উঠবে। উড়িয়ে দিয়েন না এটি সত্য , তাহলে আবার বলবেন কালে কালে কত কি দেখবো।
গোট ইওগার যিনি প্রতিষ্ঠাতা ল্যামি মোর্স মনে করেন এই যোগের মাধ্যমে বিষণ্ণতা ও দুশ্চিন্তা ব্যাপক ভাবে কমিয়ে দেয়। প্রকৃতির অংশ প্রাণিকুল , ছাগল হচ্ছে এক নির্দোষ প্রাণী। অটিজম বাচ্চাদের প্রাণীকুলের সাথে আছে এক চমত্কার বোঝা পড়া।
আপনি যদি মার্কিন দেশে বেড়েতে যান, টেক্সাস, জর্জিয়া কিংবা মিশিগান এ সকল জায়গায় গোটেল দেখতে পাবেন।
-B










