সময়ের আগেই হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

এই ঈদেও বন্ধ ছিল না টার্মিনাল নির্মাণকাজ। অনেক কর্মী ছুটিতে গেলেও বিদেশি কর্মীসহ অনেকেই কাজ চালিয়ে গেছেন।
লক্ষ্যমাত্রার চেয়েও দ্রুত এগিয়ে চলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় জানানো হয়েছিল—নির্মাণকাজ শেষ হতে লাগবে ৪ বছর। সে হিসেবে উদ্বোধন হওয়ার কথা ২০২৪ সালের জানুয়ারিতে। তবে কাজের বর্তমান গতি অব্যাহত থাকলে ২০২৩ সালের সেপ্টেম্বরের আগেই শেষ হবে নির্মাণ।
এখন পর্যন্ত প্রত্যাশিত লক্ষ্যের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ এগিয়ে আছে। এ কারণে টার্মিনালটি ২০২৩ সালের সেপ্টেম্বর নাগাদ যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে বলে প্রত্যাশা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।
বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল সার্কেল প্রকল্প) মো. হাবিবুর রহমান বলেন, টার্মিনালের কাজের গতি সন্তোষজনক। আশা করছি আগামী বছরের আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের মধ্যেই উদ্বোধন করা সম্ভব হবে।
-B










