রোসাটমের "Impact Team-2050" টিমে বাংলাদেশি তরুণ বিজ্ঞানী


ঢাকাঃ নিক্লেয়ার পোয়ারপ্লান্ট
কোম্পানি বাংলাদেশ
লিমিটেড - এর উপসহকারী ব্যাবস্থাপক
প্রমোদ চন্দ্র বৈদ্য একজন নিউক্লিয়ার বিজ্ঞানী
হিসেবে,রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের "Impact
Team-2050" এ টিমে স্থান পেয়েছে। সম্প্রতি
প্রমোদ বৈদ্য তার এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিশ্বব্যপী
বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মোট ০৮ জন তরুণ প্রফেশনাল
নিয়ে এই Impact
Team-2050 গঠিত। এই টিমের প্রতিভাবান তরুণ প্রফেশনালরা রোসাটমের
মহাপরিচালকের উপদেষ্টা
হিসেবে নিউক্লিয়ার
প্রযুক্তি নিয়ে তরুণ প্রজন্মের
ভাবনা ও সুপারিশ তুলে ধরেন। এর বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিউক্লিয়ার প্রযুক্তি,
ক্লিন এনার্জি, জলবায়ু পরিবর্তন
বিষয়ে এম্বাসেডর
হিসেবে কাজ করেন।
প্রমোদ বৈদ্য তার পোস্টে বলেছেন 'বিশ্বব্যাপী নির্বাচিত
মাত্র ৮ জন তরুণ প্রফেশনালদের এই টিমে স্থান পাওয়া আমার জন্য যেমনি বড় সম্মানের,
তেমনি বাংলাদেশের
জন্যও একটি গর্বের বিষয়। যতদূর জানি, বাংলাদেশ থেকে আমিই প্রথম এই টিমে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি।'
'নতুন এই দায়িত্ব নিউক্লিয়ার
প্রযুক্তি, পরিচ্ছন্ন
জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন
বিষয়ে মানুষের মধ্যে সঠিক, বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর ধারণা তৈরিতে আমার প্রচেষ্টাকে আরও প্রসারিত ও অর্থবহ করার সুযোগ এনে দিয়েছে,' মন্তব্য করে তিনি উৎসাস প্রকাশ করেন।
তিনি বাংলাদশসহ বিশ্বের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার
সঙ্গে সবসময় কাজ করে যাওয়ার অঙ্গীকার
ব্যাক্ত করেন।
উল্লেখ্য,
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় পাবনা জেলার রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র










