ভিসা ছাড়াই বিশ্বের ৫৯ দেশে যেতে পারবেন ভারতীয়রা
ক্ষমতা বেড়েছে ভারতীয় পাসপোর্টের। এখন ৫৯টি দেশে সহজে যেতে পারবেন ভারতীয় পাসপোর্ট থাকলে। তার জন্য কোনও ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল, বা আগে থেকে দূতাবাস থেকে দেওয়া ভিসার দরকার পড়বে না।
পৃথিবীর কোন দেশের পাসপোর্ট কতটা ক্ষমতাসম্পন্ন তা বিচার করে দেখে Henley Passport Index। এই ইনডেক্সে একেবারে উপরে রয়েছে জাপান এবং সিঙ্গাপুর। এই দুই দেশের নাগরিকরা বিনা ভিসায় ১৯২টি দেশে যেতে পারেন। তালিকার একেবারে তলায় রয়েছে আফগানিস্তান। ১১১ নম্বরে। এই দেশের পাসপোর্ট থাকলে মাত্র ২৬টি দেশে বিনা ভিসায় যাওয়া যায়। আর কোন কোন দেশ কত নম্বরে রয়েছে, দেখে নেওয়া যাক।
১ নম্বরে: জাপান, সিঙ্গাপুর (১৯১টি দেশ)
২ নম্বরে: জার্মানি, দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ)
৩ নম্বরে: ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন (১৮৯টি দেশ)
৪ নম্বরে: অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন (১৮৮টি দেশ)
৫ নম্বরে: আয়ারন্যান্ড, পর্তুগাল (১৮৭টি দেশ)
৬ নম্বরে: বেলজিয়াম, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইৎজারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা (১৮৬টি দেশ)
এই তালিকার ৮৪ নম্বরে এখন রয়েছে ভারত। একই সঙ্গে ৮৪ নম্বর স্থানে রয়েছে আফ্রিকার মরিটানিয়া এবং এশিয়ার তাজিকিস্তান।
গত বছ ভারত এই তালিকায় ৯০ নম্বর ঘরে ছিল। এবার সেখান থেকে উঠে এল ৮৪ নম্বর ঘরে। এখন সব মিলিয়ে ৫৯টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্ট থাকলেই।
কোভিড পরিস্থিতি কেটে যাওয়ার পরে যাঁরা বিদেশে বেড়াতে যাবেন বলে ভাবছেন, তাঁদের জন্য আরও একটিু সুবিধা হল পাসপোর্টের ক্ষমতা বৃ্দ্ধি হওয়ায়। ভারতীয় পাসপোর্ট থাকলে যে যে দেশগুলিতে যেতে পারেন, তার তালিকার কয়েকটি গুরুত্বপূর্ণ নাম হল:
এশিয়ায়:
ভুটান
কাম্বোডিয়া
ইন্দোনেশিয়া
লাওস
মালদ্বীপ
মায়ানমার
নেপাল
শ্রীলঙ্কা
থাইল্যান্ড
পশ্চিম এশিয়া:
ইরান
ওমান
জর্ডন
কাতার
আফ্রিকায়:
বতসোয়ানা
ইথিয়োপিয়া
মাদাগাস্কার
মরিটানিয়া
মরিসাস
মোজাম্বিক
রাওয়ান্ডা
সেনেগাল
সোমালিয়া
তানজানিয়া
টিউনিশিয়া
উগান্ডা
জিম্বাবোয়ে
আমেরিকা:
বলিভিয়া
এল সালভাদর
ইউরোপ:
আলবানিয়া
সার্বিয়া
-B










