বাংলাদেশ ভ্রমণে ভিসা ফি দিতে হবে ভারতীয়দের

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে এখন থেকে পশ্চিমবঙ্গ অধিবাসীরা বাংলাদেশে যেতে হলে ভিসা ফি দিয়ে যেতে হবে।
জানা যায়, ভিসা ফি কত হবে, তা এখনও নির্ধারণ না হলেও ৮৫০ রুপির সঙ্গে ট্যাক্সসহ মোট হাজার রুপির মধ্যেই থাকবে।
চলতি মাস থেকেই এই নিয়ম চালু হতে যাচ্ছে।
পাশাপাশি কলকাতার পার্কসার্কাস লাগোয়া ৯ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণিতে অবস্থিত কলকাতার বাংলাদেশ মিশন এতদিন যে ভিসা দিত, তাও তাদের হাতে থাকছে না।
ভিসা সংক্রান্ত সম্পূর্ণ কাজ ভারতের একটি বেসরকারি সংস্থার কাছে দেওয়া হচ্ছে। সেটার অফিস হতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভে।
তবে ভিসা সংক্রান্ত সম্পূর্ণ কাজ কলকাতার বাংলাদেশ মিশনই তদারকি করবে।
উপ-হাইকমিশন সূত্রে জানা যায়, আরও উন্নত পরিষেবা দিতে এমন একটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রথম এই নিয়ম শুরু করলেও
আগামীতে নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, আগরতলা এবং গুয়াহাটিতে একই পদ্ধতি চালু করা হবে।
মূলত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিম—এই ছয়টি রাজ্য কলকাতার বাংলাদেশ মিশনের ভিসা জোনের আওতাভুক্ত।
বছরে এই মিশন থেকেই কমবেশি দেড় লাখ ভারতীয়কে বাংলাদেশের ভিসা দেওয়া হয়ে থাকে।










