যুক্তরাষ্ট্রে ৭৩ শতাংশের বেশি ওমিক্রন আক্রান্ত
A
By A Monitor Report
Published: December 21, 2021 | 12:00 AM1 min read

যুক্তরাষ্ট্রে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৭৩ শতাংশের বেশি হয়ে গেছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমনটি জানিয়েছে।
সিডিসি জানায়, ১৮ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ৭৩ দশমিক ২ শতাংশ করোনা রোগীর ওমিক্রন শনাক্ত হয় এবং ২৬ দশমিক ৬ শতাংশের ডেল্টা ভ্যারিয়্যান্টের করোনা ধরা পড়ে।
এ ছাড়া ১১ ডিসেম্বর শেষ হওয়া আগের সপ্তাহে আক্রান্তদের ১২ দশমিক ৬ শতাংশ ওমিক্রন ছিল আর ৮৭ শতাংশই ছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট।
সিডিসির মতে, তারও আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে ওমিক্রন ছিল প্রায় তিন শতাংশ। তা ছাড়া ৪ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে নতুন আক্রান্তদের মধ্যে ওমিক্রন এক শতাংশেরও কম ছিল।
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এলাকার কিছু কিছু অঞ্চলে ওমিক্রন ৯৫ শতাংশের বেশি হয়ে গেছে বলে জানিয়েছে সিডিসি।
Spread the word










