আইপিএল T 20 স্পনসরশিপ: আউট 'ভিভো' ইন 'টাটা'

পালটে যাচ্ছে আগামী বছরের আইপিএলের টাইটেল স্পনসর। ২০২২ সালের আইপিএলের নয়া টাইটেল স্পনসর হচ্ছে টাটা গ্রুপ। এমনটাই জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
জানা গেছে, আইপিএল থেকে সরে যেতে চাইছে ভিভো। 'ভিভো চুক্তি শেষ করতে চায়। সেই বিষয়টি সামনে আসার পরই আমরা টাটাকে টাইটেল স্পনসর হিসেবে বিবেচনা করছি বলেন ব্রিজেশ প্যাটেল। (ভিভোর) সঙ্গে চুক্তির দু'বছর এখনও বাকি আছে। তাই বাকি সময়ের জন্য (আইপিএলের) টাইটেল স্পনসর হবে টাটা,' যোগ করেন আইপিএল চেয়ারম্যান।
উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের সংঘাতের প্রেক্ষিতে ২০২০ সালে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিল। যদিও প্রাথমিকভাবে সম্পর্ক ছিন্ন করার হাঁটতে অস্বীকার করেছিল ভারতীয় বোর্ড (বিসিসিআই)। পরে মূল স্পনসর হয়েছিল ড্রিম ১১ (Dream11)।
২০২১ সালে অবশ্য ফের আইপিএলের টাইটেল স্পনসর হয়েছিল ভিভো।










