দুবাই ফ্লাইট বন্ধ করছে ইসরায়েল!

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিরোধের জেরে আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েল থেকে দুবাই অভিমুখী ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে বলে ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি বিমান সংস্থাগুলোর ফ্লাইট এখন দুবাইয়ের বদলে আবুধাবিমুখী করার দিকে নজর দেওয়া হচ্ছে। ইসরায়েলি মালিকানাধীন তিনটি বিমান সংস্থার ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এল আল, ইসরাইর ও আরকিয়া নামের এই তিন এয়ারলাইনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আগামীকাল মঙ্গলবার শেষ হওয়ার কথা।
২০২০ সালে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাত অভিমুখী সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়। এরপর থেকে আমিরাত সফরে গেছে কয়েক লাখ ইসরায়েলি নাগরিক।
ইসরায়েলি বিমান সংস্থাগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান শিন বেটের পক্ষ থেকে দুবাইয়ের কর্র্তৃপক্ষের সঙ্গে তাদের কিছু মতপার্থক্যের কথা জানানো হয়েছে|
-B










