মধ্যপ্রাচ্যে কেএলএমের ফ্লাইট চলাচল শুরু

ঢাকাঃ মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আবারও সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু করেছে নেদারল্যান্ডসের এয়ারলাইন্স প্রতিষ্ঠান কেএলএম।
কেএলএম এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্যতার উপর ভিত্তি করে সোমবার (২ ফেব্রুয়ারি) এবং মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তেল আবিবে তাদের ফ্লাইটগুলি একটি নির্দিষ্ট সময়সূচিতে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইতেও একটি নির্দিষ্ট সূচিতে ফ্লাইট পরিচালনা করবে।
তেহরানে যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশসীমায় কেএলএম, লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বড় সংস্থাগুলো তাদের পরিষেবা স্থগিত করে। এতে ইসরাইল, দুবাই ও রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যের উড়োজাহাজ যোগাযোগ ব্যাহত হয়।
এয়ার ফ্রান্স কেএলএম-এর ডাচ শাখা কেএলএম জানিয়েছে, তারা ইতিমধ্যেই রিয়াদ এবং দাম্মামের মতো অঞ্চলের অন্যান্য গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে একটি শক্তিশালী মার্কিন রণতরির বহর ইরানের দিকে যাত্রা করেছে। এর আগে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও প্রেসিডেন্টের এই বার্তা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
-B










