পর্যটকে মুখরিত সাগরকন্যা কুয়াকাটা

পর্যটক বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কুয়াকাটায় আগত পর্যটকদের আবাসন সুবিধা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
পাবনা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন ইমতিয়াজ। তিনি বলেন, অতিরিক্ত টাকা দিয়ে রুম নিতে হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি আরও ভিন্ন। অতিরিক্ত টাকা দিয়েও কোথাও রুম পাওয়া যায়নি। তাই বন্ধুরা মিলে বাসের মধ্যেই রাত্রিযাপন করছি।
ঢাকা থেকে আসা পর্যটক রুবিনা হক বলেন, যান্ত্রিক জীবন থেকে স্বস্তির নিশ্বাস ফেলতে পরিবারসহ কুয়াকাটা সমুদ্রসৈকতে এসেছি। খুব আনন্দ পেয়েছি।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে কুয়াকাটায় অনেক পর্যটক বেড়েছে। ছুটির দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে কুয়াকাটা। পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা পৌরসভার সতর্ক দৃষ্টি রয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, কুয়াকাটা আগে বর্ষার সময় তেমন লোক থাকত না, এখন সবসময়ই প্রচুর পর্যটক আসে এবং আমরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছি। পর্যটন স্পটগুলোতে আমাদের টহল জোরদার করেছি।
-B










