ইতালির শহরে ‘লা কিয়েনা’ উৎসব

মনিটর অনলাইন
Published: July 23, 2026 | 07:10 AM1 min read

ঢাকাঃ ইতালির একটি ঐতিহাসিক শহরে শতাব্দীপ্রাচীন ‘লা কিয়েনা’ উৎসব উপলক্ষে ইচ্ছাকৃতভাবে রাস্তায় নদীর পানি ছেড়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত এ ঐতিহ্যবাহী উৎসবে স্থানীয়রা ও পর্যটকরা পানিভরা রাস্তায় হাঁটাহাঁটি, খেলাধুলা ও আনন্দ-উৎসবে অংশ নেন।
কর্তৃপক্ষ জানায়, প্রচন্ড - গরম থেকে স্বস্তি দেওয়ার পাশাপাশি কয়েকশ বছরের পুরোনো ঐতিহ্য ধরে রাখতেই এ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর এ ব্যতিক্রমী আয়োজন দেখতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক ইতালির শহরটিতে ভিড় জমান।
Spread the word









