লন্ডনের ‘টপ মডেল’ প্রতিযোগিতা এবার বাংলাদেশে
মাকসুদা আক্তার প্রিয়তির পরিচিতি মডেল হিসেবে। আয়ারল্যান্ড প্রবাসী এই তারকাকে অনেকেই চেনেন মিস আয়ারল্যান্ড ২০১৪, মিস আর্থ ২০১৬ হিসেবে। ২০২১-সালে জিতেছেন টপ মডেল ইউকের মুকুটও।
এবার এই প্রতিযোগিতাই বাংলাদেশে শুরু করতে যাচ্ছেন প্রিয়তি। তার সমন্বয়ে শুরু হতে যাচ্ছে ‘টপ মডেল বাংলাদেশ’।
প্রিয়তি জানান, বাংলাদেশে প্রতিযোগিতাটি পরিচালনা করার জন্য তিনি লাইসেন্স পেয়েছেন। আর শিগগিরই শুরু হচ্ছে বাংলাদেশ অংশের কাজ।
ইতোমধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। এখানে অংশ নিতে পারবেন ১৮-২৯ বছর বয়সী নারী ও পুরুষ। ৫টি বিভাগে বিজয়ী করা হবে প্রতিযোগীদের। বিভাগগুলো হলো পুরুষ এডিটোরিয়াল (বয়স ১৮-২৯), পুরুষ কমার্শিয়াল (বয়স ৩০-৪২), নরী এডিটোরিয়াল (বয়স ১৪-১৯), নারী কমার্শিয়াল (বয়স ২০-২৯) এবং নারী ক্ল্যাসিক (বয়স ৩০-৪০)।
চূড়ান্ত বিজয়ী নারী বা পুরুষ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লন্ডনের টপ মডেল ওয়ার্ল্ড ওয়াইডে। যা হবে চলতি বছরের সেপ্টেম্বরে।
রেজিস্ট্রেশনের ঠিকানা: https://www.topmodelbangladesh.com/
-B










