মালেশিয়া শ্রম বাজারে সিন্ডিকেটের আশঙ্কা

মালেশিয়া শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে গত ১৯ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ ও মালেশিয়ার মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
এবারের চুক্তি অনুযায়ী সিন্ডিকেট নয় সকল বৈধ রিত্রুইটিং শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সোমান সুযোগের কথা উল্লেখ আছে।
বায়রা কর্তৃক সংবাদ বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে একটি সার্থেনন্নেষী মহল পুনরায় সিন্ডিকেট তৈরি করার অপপ্রয়াসে নিয়োজিত আছে।
উল্লেখ থাকে যে, ২০১৬ সালে চালু হওয়া মালেয়শিয়ার শ্রম বাজার অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের জন্য মাত্র দেড় বছরের মাথায় মালেশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয়।
বায়রা আশঙ্কা প্রকাশ করছে যে এবারো সম্ভাব্য ২৫ সিন্ডিকেট সদস্য পূর্বের ন্যায় একই পথে শ্রম বাজার নষ্ট করার পাঁয়তারা করছে। যাতে দেশের হাজার হাজার কর্মী ক্ষতিগ্রস্থ হবে এবং পূনরায় এই বাজারটা বন্ধ হবার আশঙ্কা করছে।
এ বিষয়ে বায়রা নেতৃবৃন্দ সরকারের হস্তক্ষেপ কামনা করছে যাতে উজ্জ্বল এই শ্রম বাজারটি বন্ধ না হয়ে যায় ও প্রচুর কর্মী নিয়োগ বন্ধ না হয়।










