মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে বোমার খবরে ঢাকা বিমানবন্দরে সতর্কতা
A
By A Monitor Report
Published: December 01, 2021 | 12:00 AM3 min read

ঢাকাঃ মালয়েশিয়া থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা থাকার খবরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে সতর্কা অবলম্বন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিভিন্ন রিপোর্ট মতাবেক সে উড়োজাহাজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে।
রিপোর্ট থেকে আরও জানা যায়, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আজ বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বলেন, মালয়েশিয়ার একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে।
উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়।
এমএইচ-১৯৬ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছে। রাত ১০ টার দিকে উড়োজাহাজটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায়, ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্কতা জারি করেন।
Spread the word










