বুর্জ খলিফার চূড়ায় স্মিথ: অবাক নেট দুনিয়া

বিশ্বের উচ্চতম বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা। প্রায় ৮৩০ মিটার উঁচু এই বিল্ডিংটি দুবাই সহ বিশ্বের অন্যতম ইমারত। হলিউড থেকে বলিউড, নানা ছবিতে উঠে এসেছে এই ইমারত। তবে সম্প্রতি যে কারণের জন্য ফের একবার চর্চায় এসেছে বুর্জ খলিফা তা জানলে এবং দেখলে চোখ কপালে উঠবে। জীবন বাজি রেখে বুর্জ খলিফার সুউচ্চ চূড়ায় শুট করা হয়েছে একটি বিজ্ঞাপন!
এমিরেটস ‘এক্সপো-২০২০’ এর প্রিমিয়াম পার্টনার ও অফিসিয়াল এয়ারলাইন হিসেবে সচেতনতা, আগ্রহ ও প্রেরণা তৈরিতে ২০ মিলিয়ন ডলারের যে প্রতিশ্রুতি দিয়েছিল এই বিজ্ঞাপনটি তারই একটি অংশ। নতুন গ্লোবাল মাল্টি-চ্যানেল ক্যাম্পেইনটি ১৯টি দেশ জুড়ে ১২টি ভাষায় টিভি, সিনেমা, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আলিঙ্গনাবদ্ধ করেছে।
৩১ মার্চ ২০২২ পর্যন্ত চলমান প্রদর্শনীর মাধ্যমে দর্শনীয় ইভেন্টগুলি তুলে ধরে এক্সপো প্র্রদর্শনে উৎসাহিত করার পাশাপাশি, বিশ্বব্যাপী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে অগ্রগতি, প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প-সঙ্গীত, গ্যাস্ট্রোনমি, খেলাধুলা এবং সম্ভব আরও কিছু ১৯০টিরও বেশি দেশের প্যাভিলিয়ন'র মাধ্যমে অভিজ্ঞতার জন্য তুলে আনা হয়েছে।
এবার, সাহসী স্টান্টওম্যান আবারও ইমার দ্বারা বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে আছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী, এক্সপো ২০২০ দুবাই দেখার আমন্ত্রণ বার্তার বোর্ড ধরে।
এরপর তিনি তার বন্ধুদের দিকে ইশারা করেন, এক্সপো ২০২০ দুবাই লিভারি পরা নজরকাড়া এমিরেটস A 380 পেছনে রেখে যেটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের চূড়ার চারপাশে সুন্দরভাবে উড়ে চলেছে।
বিজ্ঞাপনটিতে দুবাই এবং এর আইকনিক স্কাইলাইনের গতিশীল বায়বীয় দৃশ্যগুলিও রয়েছে এবং 'এক্সপো ২০২০ দুবাই' সাইটে চিত্তাকর্ষক আল ওয়াসল গম্বুজের উপরে একটি ফ্লাইপাস্টের সমাপ্তি দেখানো হয়েছে।
মূলত দুবাইয়ের বিমানসংস্থা এমিরেটসের দুবাই থেকে ব্রিটেন যাওয়া নিয়েই এই বিজ্ঞাপন৷ 'টপ অফ দ্য ওয়ার্ল্ড'-এ এমিরেটসের বিমানসেবিকার পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন এক মডেল। পায়ে রয়েছে হাই হিলস। বুর্জ খলিফার চূড়ায় কোনওভাবে দু'পা রেখে দাঁড়াতে পারবেন কেবল একজন ব্যক্তিই। শুটিংয়ের জন্য যতই নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে না কেন, 'স্থান মাহাত্ম্য' বলে ব্যাপারটির ফলে ওই বিজ্ঞাপন দেখে শরীরের লোম খাড়া হয়েছে দর্শকের। দেখা যাচ্ছে, অত উঁচু থেকে গোটা দুবাইকেই ঝুলনের খেলনা শহর বলে মনে হচ্ছে। অঞ্চলের বাকি ইমারতেরা হয়ে গেছে পিঁপড়ের সাইজের। উল্লেখ্য,ওই ভিডিওতে 'বিমান সেবিকা' কয়েকটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে আছেন আকাশ ছোঁয়া বুর্জ খলিফার মাথার উপর। তিনি যাত্রীদের সংস্থার বিমানে চড়ার আবেদন জানাচ্ছেন।
বিজ্ঞাপনটি প্রচারের পর মুগ্ধতা প্রকাশ করলেও অনেক নেটিজেনই এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ সরাসরি 'ফেক' বলেছেন; আবার কারও দাবি, ক্যামেরার কারিকুরির সাহায্যে এসব শুটিং সারা হয়েছে।
এই বিজ্ঞাপনটি আসার পর মুগ্ধতা প্রকাশ করলেও অনেক নেটিজেনই এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ সরাসরি 'ফেক' বলেছেন তো কারও দাবি ক্যামেরার কারিকুরির সাহায্যে এসব শুটিং সারা হয়েছে।
পাল্টা কোনও বিবৃতি না দিয়ে এই বিজ্ঞাপন কীভাবে শুট করা হলো তার একটা ভিডিও প্রকাশ করা হয়েছে এমিরেটসের তরফে ৷ সেখানে দেখা যাচ্ছে শুটিংয়ের আগে বেশ কয়েকদিনের কড়া ট্রেনিং সেরেছেন ওই 'বিমানসেবিকা'। প্রসঙ্গত, ওই মডেলের নাম নিকোল স্মিথ লুডভিক। পেশায় তিনি একজন স্কাই-ডাইভারও।ব্যবস্থা করা হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তার। কীভাবে বুর্জ খলিফার চূড়ায় পৌঁছল শুটিং টিম, ছোট্ট করে তারও বর্ণনা দেওয়া হয়েছে ওই ভিডিওতে।
-B










