ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নেওয়ার সুযোগ নেই
A
By A Monitor Report
Published: April 06, 2026 | 12:24 PM1 min read

ঢাকাঃ যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
-B
Spread the word










