পূর্ণাঙ্গ লকডাউন আর নয়: আরব আমিরাত
A
By A Monitor Report
Published: January 21, 2022 | 12:00 AM1 min read

সংযুক্ত আরব আমিরাতে বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডা. থানি আল জেইউদি জানিয়েছেন করোনার ওমিক্রন বা অন্য কোনো ধরনের কারণে পূর্ণাঙ্গ লকডাউন আর জারি করা হবে না।
তার ভাষায়, ‘ওমিক্রনের প্রভাব ডেল্টার তুলনায় অনেক কম। এমনকি ডেল্টার প্রাদুর্ভাবের সময়ও আমিরাতে লকডাউন দেওয়া হয়নি। ভবিষ্যতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এলেও দেশে পূর্ণাঙ্গ লকডাউন জারি করা হবে না।’
২০২০ সালের গোড়ার দিকে মহামারি ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাত লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। পরে সারা দেশে কঠোর নিরাপত্তা এবং সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করে পুনরায় বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
Spread the word










