ওমিক্রন আতঙ্ক:আরও ১৫০০ ফ্লাইট বাতিল

ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ থেকে বাঁচতে দুনিয়া জুড়ে একের পর এক ফ্লাইট বাতিলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পর্যটক।
বড়দিনের উৎসবের মধ্যে রোববার আরও দেড়হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
গত কয়েকদিনে এ নিয়ে ৬ হাজার ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট।
যুক্তরাষ্ট্রেই যত সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে তা সারা বিশ্বে বাতিল হওয়া মোট ফ্লাইটের এক-চতুর্থাংশের বেশি। চীনা এয়ারলাইন্সগুলোও সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিল করেছে। চায়না ইস্টার্ন বাতিল করেছে এক হাজারেরও বেশি ফ্লাইট। শুক্রবার ও শনিবার এয়ার চায়না বাতিল করেছে তার নির্ধারিত ফ্লাইটের ২০ শতাংশ।
আগামীকাল আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কিত কর্মী সঙ্কটের কারণে বিমান কোম্পানিগুলো এসব ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে। বহু ক্রু, বিমানবালা করোনা পজিটিভ হয়েছেন তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এখন পর্যন্ত ওমিক্রনকে অতি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। যারা সংক্রমিত হয়েছেন তাদের হাল্কা কাশি ও জ্বরের উপসর্গ দেখা গেছে।
ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, রোববার শুধু যুক্তরাষ্ট্রেই ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। একইদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের অর্ধশত বাতিল করে সংশ্লিষ্টরা।










