ওমিক্রন: বিপর্যস্ত হতে পারে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা
A
By A Monitor Report
Published: December 29, 2021 | 12:00 AM1 min read

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও এর আগে বলা হয়েছে ওমিক্রন ততোটা বিপজ্জনক না। তবে ওমিক্রন নিয়ে যেন কেউ আত্মতুষ্টিতে না ভোগে সে বিষয়েও সতর্ক করেছে ডব্লিউএইচও।
ইউরোপের ডব্লিউএইচও কোভিড ইনসিডেন্ট ম্যানেজার ক্যাথরিন স্মলউড সতর্ক করে বলেছেন, ওমিক্রনের ব্যাপক সংক্রমণ... যদিও এই ধরন মৃদু মাত্রার রোগের সঙ্গে সম্পৃক্ততা ঘটায়। এরপরও বহু সংখ্যক মানুষকে এতে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে, বিশেষ করে যারা করোনার টিকা দেননি। এবং এতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে।
এদিকে এরই মধ্যে চীন, জার্মানি, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের সংক্রমণ রুখতে জারি করা হয়েছে নানা বিধিনিষেধ।
Spread the word










