ভারতে মাত্র ৪ জনের কাছে আছে টেসলার গাড়ি

বিশ্বের সবথেকে দামি গাড়ি গুলোর মধ্যে অন্যতম হলো টেসলা। ভারতে বহুদিন ধরেই এই টেসলা গাড়ি জনসাধারণের জন্য লঞ্চ করা হবে বলে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তবে ভারতে কিছু কিছু মানুষ রয়েছেন যারা ইতিমধ্যেই এই গাড়ি বিদেশ থেকে আমদানি করে নিজের বাড়িতে নিয়ে এসেছেন এবং টেসলা গাড়ির মালিক হয়েছেন।
সেই ধনী ব্যক্তিদের তালিকা যারা সাধারন মানুষের আগেই এই টেসলা গাড়ি কিনে ফেলেছেন। বর্তমানে ভারতবর্ষের মাত্র চার জনের কাছে এই টেসলা গাড়ি রয়েছে। এত কম মানুষের কাছে টেসলা গাড়ি থাকার অন্যতম একটি কারণ হলো, এই গাড়ি কেনা ভীষণভাবে ব্যয় সাপেক্ষ এবং এই গাড়ি আমদানির জন্য যে বিশাল শুল্ক দিতে হয় তা অনেকেই দিতে চান না।
বিশ্বের অন্যতম ধনী এবং ভারতের সবথেকে ধনবান ব্যক্তি মুকেশ আম্বানিও এই তালিকায় রয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে দু’টি টেসলা গাড়ির মালিক তিনি। ২০১৯ সালে মুকেশ আম্বানি তাঁর প্রথম টেসলা গাড়িটি কিনেছিলেন। এই গাড়িটি সম্পূর্ণ চার্জে ৪৯৫ কিলোমিটার চলতে পারে এবং এটির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২৪৯ কিলোমিটার।
টেসলা গাড়ির মালিকদের অন্যতম হলেন এসার গ্রুপের প্রশান্ত রুইয়া। তিনি প্রথম ভারতীয় যিনি টেসলা গাড়ি কিনেছেন। প্রশান্ত ২০১৭ সাল থেকে এটি টেসলা গাড়ির মালিক। নীল টেসলা মডেল এক্সের মালিক তিনি। এই বৈদ্যুতিক এসইউভি দুটি মোটর আছে এবং এই গাড়িতে ৭ টি আসন রয়েছে। এই গাড়িটি ৪.৮ সেকেন্ডে ১০০ কিলোমিটার বেগে পৌঁছে যায় গন্তব্য স্থানে।
রিতেশ দেশমুখ: এই তালিকায় রয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখও। স্ত্রী জেনেলিয়া ডিসুজার কাছ থেকে তিনি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। তিনি টেসলা মডেল এক্সর মালিক।
পুজা বাত্রা: এই তালিকায় রয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া প্যাসিফিক এবং অভিনেত্রী পুজা বাত্রা। তার কাছে রয়েছে Entry-Level টেসলা মডেল থ্রি। বেস মডেল হওয়ার পরেও এই গাড়িটির রেঞ্জ ৩৮৬ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা।
-B










