যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু
A
মনিটর রিপোর্ট
Published: August 06, 2025 | 12:00 AM1 min read

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম বলছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো উড়োজাহাজটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োজাহাজটি।
কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় এতে। এ সময় ভেতরেই মৃত্যু হয় ৪ আরোহীর।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
-B
Spread the word










